Homeসর্বশেষসিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Published on

spot_img

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি রায়গঞ্জ উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন পাপ্পু। গাছটির পাশেই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। গাছ পরিষ্কারের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, তেলিজানা গ্রামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

Latest articles

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২ হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় কিশোর...

স্কুলছাত্রী তাজমিন হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত সুমনকে...

বাবার কাছে উদ্ধারের আকুতি, এরপর ধানক্ষেতে মিলল তাজমিনের মরদেহ

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনায় রহস্য ক্রমেই ঘনীভূত...

ইমাম মাহদীর পবিত্র আবির্ভাব ত্বরান্বিত হোক: মোজতবা খামেনি 

ইরানের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা, আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন...

More like this