Homeসর্বশেষকেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী

কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী

Published on

spot_img

ঢাকার কেরানীগঞ্জে বসত ঘরের ভেতর থেকে শাহনাজ বেগম নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আহসানুল্লাহ হাসান পলাতক রয়েছে।

শুক্রবার সকাল দশটার দিকে চুনকুটিয়া কালীবাড়ি এলাকার শাহজাহান হাজির বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহনাজ বেগমের চৌদ্দ বছর বয়সী মেয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। এরপর সকালে মেয়ে ঘরের ভেতর প্রবেশ করে দেখে মেঝেতে তার মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে পুলিশের খবর দেয়া হয়।

দক্ষিন কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজহার হোসেন জানান ,ঘটনার পর থেকেই স্বামী আহসানুল্লাহ হাসান পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

Latest articles

ইমাম মাহদীর পবিত্র আবির্ভাব ত্বরান্বিত হোক: মোজতবা খামেনি 

ইরানের নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা, আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন...

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড, যা আছে চুক্তিতে?

শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব...

সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক...

More like this