Homeসর্বশেষনওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

Published on

spot_img

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অবৈধ চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চোলাইমদ তৈরি ও বাজারজাত করার অভিযোগে বাদলপুর এলাকার কিনারের ছেলে বান্দন (৪৫), বান্দনের ছেলে সুজিত (২১) এবং গংগার ছেলে রহিন (৩৬)কে আটক করা হয়।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের ভয়াল বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

কুশল/সাএ

Latest articles

মগড়া নদী পুনরুজ্জীবিতকরন প্রকল্প, দখল-দূষণই বড় বাধা

একসময় স্রোতস্বিনী মগড়া নদীতে পালতোলা নৌকা, স্টিমার ও লঞ্চ চলত। ধান-পাটসহ নানা পণ্য...

নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করেছে নোবিপ্রবি...

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীর যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা...

More like this