Homeসর্বশেষযোগ্যতা অনুযায়ী রাষ্ট্র ও সমাজে মূল্যায়ন করা হবে: মামুনুল হক

যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র ও সমাজে মূল্যায়ন করা হবে: মামুনুল হক

Published on

spot_img

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, মতাদর্শ নির্বিশেষে প্রতিটি বাংলার সন্তান যার যার ন্যায্য অধিকার ফিরে পাবে। যার যার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র ও সমাজে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমরা ভুলে যায়নি জুলাই বিপ্লবের প্রথম পর্বের স্লোগান ছিল মেধা না কোটা। বাংলাদেশের প্রতিটি শিক্ষা অঙ্গন থেকে ছাত্রদের সম্মিলিত আওয়াজ উঠেছিল কোঠার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়ার পৌর শহরের জয়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন স্কুল থেকে আপনার আমার সন্তানেরা, কলেজ ভার্সিটি থেকে আমাদের ভাইয়েরা, কওমি ও আলিয়া মাদ্রাসা থেকে আমাদের সন্তানেরাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকল বিভেদের দেয়াল গুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে বাংলার ৪ কোটি দামাল সন্তান রাজপথে নেমেছিলেন।’

তিনি আরও বলেন, ‘উদ্দেশ্য ছিল একটাই আগামীর মেধার ভিত্তিতে সুন্দর এক বাংলাদেশ বিনির্মিত হবে। সেই জুলাই বিপ্লবের প্রায় আড়াই বছর পূর্ণ হতে চলেছে। দুই বছর পুড়তি হয়ে, তিন বছরে আমরা পা রেখেছি, জুলাই বিপ্লবের তৃতীয় বর্ষপূর্তি হয়ে আজ নতুন বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে।,

তিনি আরও বলেন,‘কিন্তু এখন যদি আমরা এই বাংলার আকাশ বাতাস কে প্রশ্ন করি। বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের প্রতিটি নাগরিক প্রতিটি মানুষকে যদি আমরা প্রশ্ন করি, তোমাদের সেই স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছে? তারা কি দলীয়করণ মুক্ত বাংলাদেশ পেযেছে?,

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন,‘আজ বাংলাদেশে নানান সংকট। গ্যাস নেই, তেল নেই, বিদ্যুৎ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন হু হু করে বাড়ছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। ভিন্ন দেশের দালালরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।,

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহসিন উদ্দিনের সভাপতিত্বে এবং খেলাফত মজলিস লোহাগড়া পৌর শাখার সভাপতি মুফতি দিদারুল ইসলাম ও যুব মজলিসের সদস্য মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদবী, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও সাবেক জেলা সভাপতি মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



কুশল/সাএ

Latest articles

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনামূল্যের চক্ষু ক্যাম্পে ১৪১ জন চক্ষু রোগী চিকিৎসা...

তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ

তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮...

কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং...

লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার উদ্ধার ও...

More like this

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনামূল্যের চক্ষু ক্যাম্পে ১৪১ জন চক্ষু রোগী চিকিৎসা...

তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ

তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮...

কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং...