Homeসর্বশেষপাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার

পাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার

Published on

spot_img

দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে প্রবাসী আয়। চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনে (১ থেকে ৫ অক্টোবর) দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবরেই এসেছে ১০৯ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৬-২৭) ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের ১ থেকে ৫ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি বছরের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় বেড়েছে ৯১ মিলিয়ন ডলার।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন বা ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ডলারের সরবরাহ বাড়ায় অর্থনীতির সামগ্রিক কার্যক্রমেও গতি আসতে পারে।

বাপ্পি/সা.এ

Latest articles

জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু

জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের...

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট-১

মহাকাশে ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের একমাত্র...

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার...

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া...

More like this