Homeসর্বশেষকালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

Published on

spot_img

রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে Bangladesh Red Crescent Society(BDRCS) Rajbari Unit -এর উদ্যোগে “ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অর্ধ দিনব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও রাজবাড়ীর জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, মোঃ আলিমুজ্জামান,আঞ্জুমান আরা বেগম ম্যাডাম, রাজিয়া বেগম,মোঃ আল-আজম আজাদী, ​মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

​কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে “ইউনিট কার্যনির্বাহী কমিটি” ও যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিট -এর যুব প্রধান Abdul Halim Al-Razi Rajbari-Official, উপ-যুব প্রধান ১ Khandakar Nasim Rana এবং উপ-যুব প্রধান ২ Jannatul Sultana এর নেতৃত্বে যুব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ এক ঝাঁক প্রাণবন্ত তরুণ যুব স্বেচ্ছাসেবক একযোগে অংশ নেন।

​অভিযানে ব্যাপক সচেতনতা সৃষ্টি: চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধ এবং করণীয় সম্পর্কে সরাসরি সচেতন করা হয়। হাসপাতালে আগত সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বিক সুবিধা-অসুবিধা নিয়ে মত বিনিময়, হাসপাতালের ড্রেন ও জমে থাকা নোংরা আবর্জনা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়,প্রাঙ্গণের চারপাশে জমে থাকা অতিরিক্ত ঘাস ও গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়, মশার প্রজননস্থল ধ্বংস: জমা পানি ও পাত্র অপসারণ করে মশার বংশবৃদ্ধির ঝুঁকি দূর করা হয়, ক্লিনিকের অপ্রয়োজনীয়, পরিত্যক্ত ও বর্জ্য সামগ্রী সরিয়ে ফেলা হয়, রোগী ও স্বজনরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন, সেজন্য পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ তৈরি করা হয়।

​রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এই মানবিক ও সামাজিক উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

কুয়াকাটায় ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হলো ২ কেজির বিশালাকার ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বিশালাকার...

টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন...

আইপিইউ’র নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য পদে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন...

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, মাটিচাপা মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপাপুরের রাকিবুল হোসেন জয় (১৮) নামে এক মেধাবী ছাত্রের মরদেহ নীলফামারীর ডিমলা...

More like this

কুয়াকাটায় ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হলো ২ কেজির বিশালাকার ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বিশালাকার...

টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন...

আইপিইউ’র নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য পদে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন...