Homeসর্বশেষক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, ৪ মাস পরপর মূল্যায়ন

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, ৪ মাস পরপর মূল্যায়ন

Published on

spot_img

ক্রীড়াবিদদের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, এই অর্থের মাধ্যমে ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে নিয়মিত মূল্যায়ন করা হবে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় ক্রীড়াবিদদের বিভিন্ন নাগরিক ও পরিবহন সুবিধা দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। রেলপথ, বিমান ও সড়কপথে ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আমিনুল হক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়াবিদরা যেন আশা ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি জানান, এরই মধ্যে দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং তাদের ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যোগ্য ও ভালো পারফরম্যান্স করা ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে তালিকায় যুক্ত করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই আরও ৯৫ জন ক্রীড়াবিদকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। এরই মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে। এতে পারফরম্যান্সের ভিত্তিতে কেউ তালিকা থেকে বাদ পড়বেন, আবার যোগ্য নতুন ক্রীড়াবিদদেরও অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়েও কথা বলেন আমিনুল হক। ব্যক্তিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি—এ কথা আগেও বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকা হবে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের আরও ভালো ফলাফলের জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এশিয়ান গেমসসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

পাশাপাশি ক্রীড়াবিদদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাদের খেলাধুলায় আরও মনোযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান আমিনুল হক।



সাজু/নিএ

Latest articles

ফের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ‘সাইকো ইসমাইল’

টাঙ্গাইলের মির্জাপুরে পূজা মণ্ডপের ০৬টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) কে প্রেপ্তার...

চর বিজয়ে দেখা মিলল বিরল পরিযায়ী পাখি ‘ভেরডিটার ফ্লাইক্যাচার’

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র চর বিজয় দ্বীপে দেখা মিলেছে...

‘আমার বাচ্চা ফেরত দেন’- একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি

‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু লাগবে না’-একমাত্র সন্তান আভানকে হারিয়ে এভাবেই কান্নায়...

রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড...

More like this

ফের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ‘সাইকো ইসমাইল’

টাঙ্গাইলের মির্জাপুরে পূজা মণ্ডপের ০৬টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) কে প্রেপ্তার...

চর বিজয়ে দেখা মিলল বিরল পরিযায়ী পাখি ‘ভেরডিটার ফ্লাইক্যাচার’

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র চর বিজয় দ্বীপে দেখা মিলেছে...

‘আমার বাচ্চা ফেরত দেন’- একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি

‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু লাগবে না’-একমাত্র সন্তান আভানকে হারিয়ে এভাবেই কান্নায়...