Homeসর্বশেষ‘অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

‘অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

Published on

spot_img

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। তার অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই তার বাবাকে হেনস্তা করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে এসে সাব্বির জামান বলেন, ‘অনিয়ম এবং দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় সরকার আমাদের এভাবে হেনস্তা করার চেষ্টা করছে। এটা আমরা আগেও দেখেছি। গত ১৭ বছর একই প্রোগ্রামে চলেছে। এখনো আবার সেই একই প্রোগ্রাম শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘উনার ফেসবুকে গেলে উনার স্টেটমেন্টগুলো দেখতে পাবেন। আমাদের ফেসবুকেও উনার স্টেটমেন্টগুলো দেখতে পাবেন। আমাদের ফেসবুকে উনার গতকালের লাইভগুলো আছে। আপনারা সেগুলো দেখে জাজ করেন। এখানে উনি কী অন্যায় করেছেন, নাকি এটা কাম্য ছিল?’

এদিকে গ্রেপ্তারের আগে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান জানান, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। শুধু আপনাদের সবাইকে জানিয়ে গেলাম। দোয়া করবেন।’

আখতারুজ্জামান আরও বলেন, তিনি যেন জনগণ, দেশের মানুষ এবং বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ‘শহীদ’ হতে পারেন—এ জন্য আল্লাহর কাছে দোয়া চান। জনগণের অধিকারের সংগ্রামে আজীবন থাকার এবং জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামানকে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সাজু/নিএ

Latest articles

‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (MOCAT) অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রথমবার...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০

নোয়াখালী বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা...

নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, ৪ মাস পরপর মূল্যায়ন

ক্রীড়াবিদদের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো....

More like this