Homeসর্বশেষতারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

Published on

spot_img

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার সিনেমাতেই এখন পরিচিত মুখ ইধিকা পাল। টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করলেও বর্তমানে বড় পর্দায় একের পর এক কাজ করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর এবার তিনি সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও আলোচনায়। তবে অনেকেরই অজানা, পর্দার এই গ্ল্যামারাস তারকার আসল নাম ইধিকা নয়।

অভিনয়জীবনের শুরুতেই নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন ইধিকা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট পর্দায় ধারাবাহিকে অভিনয়ের সময় তিনি ‘টুম্পা পাল’ নামেই পরিচিত ছিলেন। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো ধারাবাহিকে এই নামেই অভিনয় করেছেন তিনি।

পরবর্তী সময়ে বড় পর্দায় নিজের আলাদা পরিচিতি তৈরি করার পরিকল্পনা থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রিতে একটু ভিন্নধর্মী ও স্বতন্ত্র পরিচয় তৈরি করতে নতুন নামের সন্ধানে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি বেছে নেন অভিনেত্রী।

নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করে দুই বাংলাতেই নিজের অবস্থান তৈরি করেছেন ইধিকা।

বর্তমানে তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে ইধিকার অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।

তবে জিতের সঙ্গে সিনেমাটির বিষয়ে এখনো প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কুশল/সাএ

Latest articles

‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (MOCAT) অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রথমবার...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০

নোয়াখালী বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা...

নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, ৪ মাস পরপর মূল্যায়ন

ক্রীড়াবিদদের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো....

More like this