Homeসর্বশেষপলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

Published on

spot_img

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্মের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে উদ্দেশ করে এ্যানি বলেন, বিএনপি বর্তমানে সরকারি দল। ছয় মাসের মধ্যে সব কাজ করা সম্ভব নয়। এ অবস্থায় বিরোধী দল কথায় কথায় মিছিল-মিটিং, লংমার্চ ও রোডমার্চ করবে—এটি কতটা মানানসই, তা তাদের চিন্তা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের পক্ষ থেকে নিজেদের ‘আল্লাহর দল’ বলা এবং মানুষকে জান্নাত দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ্যানি বলেন, কোনো রাজনৈতিক দল কাউকে জান্নাত দিতে পারে না। জান্নাত ইমান ও আকিদার বিষয় এবং এটি আল্লাহর হুকুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।

সাজু/নিএ

Latest articles

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি,,,হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ প্রতিনিধি...

চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ঝুঁকির ব্যাপারে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার...

মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে কম কর আদায়,...

More like this