Homeসর্বশেষমিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে আশুলিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে আশুলিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Published on

spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বগাবাড়ী এলাকার বসুন্ধরা হাউজিং মাঠে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি নেতা মো. জাকির হোসাইন মুন্সি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসাইন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। একই সঙ্গে দারুল ইহসান ট্রাস্ট ও সংশ্লিষ্ট মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে একটি পক্ষ দীর্ঘদিন ধরে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চালিয়ে আসছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, কিছু বহিরাগত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া সৈয়দ সানজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা সংলগ্ন মার্কেট ও কাঁচাবাজারের ব্যবসায়ীদের ওপরও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জাকির হোসাইন আরও বলেন, তার লোকজন ও কর্মচারীদের মাদ্রাসা এবং সংশ্লিষ্ট স্থাপনায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। কোথাও তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক এবং কোথাও লোক পাঠিয়ে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত বলে প্রচার করা হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি আইনানুগ শাস্তি মেনে নিতে প্রস্তুত। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাকির হোসাইন তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং মিথ্যা মামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসাইন মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ

Latest articles

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি,,,হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ প্রতিনিধি...

চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ঝুঁকির ব্যাপারে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার...

মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে কম কর আদায়,...

More like this

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি,,,হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ প্রতিনিধি...

চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ঝুঁকির ব্যাপারে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার...