Homeসর্বশেষকানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের অপেক্ষায় আরও ১৩৬৮

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের অপেক্ষায় আরও ১৩৬৮

Published on

spot_img

চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে অপসারণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা বিশ্বব্যাপী ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক—৪ হাজার ২২৭ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, দেশটির ২ হাজার ২৮২ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ এবং রোমানিয়ার ৪৩৩ নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ২২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ শীর্ষ ১০ দেশের তালিকায় সপ্তম অবস্থানে ছিল। আগস্ট শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে।

সিবিএসএর পরিসংখ্যান অনুযায়ী, অপসারণের প্রধান কারণ ছিল কানাডার অভিবাসন আইন না মানা। এ কারণে আশ্রয়ের আবেদন করা ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই কারণে আশ্রয়প্রার্থী নন—এমন আরও ১ হাজার ৭৯৪ জনকেও অপসারণ করা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে কানাডা থেকে অপসারণ করা হয়েছে।

বহিষ্কারাদেশের মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

এদিকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ভারতের ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ নাগরিক রয়েছেন। ১ হাজার ৩৬৮ বাংলাদেশি নাগরিক নিয়ে এই তালিকায় বাংলাদেশ রয়েছে অষ্টম অবস্থানে।

কুশল/সাএ

Latest articles

নতুন করে ইরানের কাছে ৩ মার্কিন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। নভেম্বরের শেষ...

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

বর্তমান সময়ে ট্যাটু বা উল্কি আঁকার প্রবণতা অনেক বেড়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে...

‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’

অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড্যানিয়েল ডেভিস ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী...

কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত...

More like this