Homeসর্বশেষ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ আনছে সৌদি আরব

২০২৭ সালের হজে নতুন প্যাকেজ আনছে সৌদি আরব

Published on

spot_img

হাজিদের যাত্রা আরও সহজ, সমন্বিত ও সুশৃঙ্খল করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন একটি সমন্বিত প্যাকেজ চালু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় -এর এই উদ্যোগের খবর জানিয়েছে গালফ নিউজ।

নতুন ব্যবস্থায় হাজিদের থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় পাওয়া যাবে। ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যা হাজিদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি হাজিরা চাইলে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও যুক্ত করতে পারবেন।

মন্ত্রণালয়ের নতুন এই উদ্যোগের ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো আরও সহজে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় হজ প্যাকেজ তৈরি করতে পারবে। ১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি আরবের  ভিশন ২০৩০ -এর লক্ষ্য বাস্তবায়নেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ৭৫টির বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 হজ ব্যবস্থাপনা আরও ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করে আসছে। নতুন সমন্বিত প্যাকেজ সেই ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও বিস্তৃত করবে।

কুশল/সাএ

Latest articles

‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’

বহু বছর ধরে শত্রুর সঙ্গে সংঘাত চললেও একই মাত্রায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার...

বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

বেসরকারি উদ্যোগে স্থাপিত বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম নির্ধারণ...

ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন...

পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া

নিষিদ্ধ আওয়ামী লীগ কতৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল...

More like this