Homeসর্বশেষপ্রতি মাসেই করতে হবে ভ্যাট রিটার্ন ও কর পরিশোধ

প্রতি মাসেই করতে হবে ভ্যাট রিটার্ন ও কর পরিশোধ

Published on

spot_img

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে ব্যবসায়ীদের এখন থেকে প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ চালু করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, এই ব্যবস্থা চালুর পর ভ্যাট বা মূল্য সংযোজন কর আদায়ের গতি প্রায় ২০ শতাংশ কমে গেছে। রাজস্ব আদায়ের গতি স্বাভাবিক রাখতে তাই আগের নিয়মে ফিরে যাওয়ার সুপারিশ করে সংস্থাটি।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। একই সময়ের মধ্যে প্রদেয় ভ্যাটও পরিশোধ করতে হবে।

এর আগে প্রতি তিন কর মেয়াদ বা ট্যাক্স পিরিয়ড শেষে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই বিধান বাতিল হয়ে প্রতিটি মাস বা কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের আগের নিয়ম পুনর্বহাল হলো।

বাপ্পি/সা.এ

Latest articles

‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’

বহু বছর ধরে শত্রুর সঙ্গে সংঘাত চললেও একই মাত্রায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার...

বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

বেসরকারি উদ্যোগে স্থাপিত বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম নির্ধারণ...

ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন...

পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া

নিষিদ্ধ আওয়ামী লীগ কতৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল...

More like this