Homeসর্বশেষআরেকটি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন স্পেন 

আরেকটি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন স্পেন 

Published on

spot_img

১২০ মিনিটের লড়াইয়েও গোলের দেখা পেল না কোনো দল। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে উত্তর কোরিয়াকে ৪–৩ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয় স্পেন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। নির্ধারিত ৯০ মিনিটে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়।

এরপর শিরোপা নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের তালা খুলতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য আশ্রয় নিতে হয় পেনাল্টি শুটআউটের।

টাইব্রেকারে স্পেনের নায়িকা হয়ে ওঠেন গোলরক্ষক লাইয়া লোপেজ। উত্তর কোরিয়ার দুটি পেনাল্টি রুখে দেন তিনি। শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে শুটআউট জিতে শিরোপা নিশ্চিত করে স্পেন।

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। এবার উত্তর কোরিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল স্প্যানিশ মেয়েরা।

গত এক দশকে নারী ফুটবলের বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ে স্পেনের সাফল্য উল্লেখযোগ্য। এ সময়ে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে। পুরুষ ফুটবলেও একই সময়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছে স্পেন।

বাপ্পি/সা.এ

Latest articles

বুড়িচংয়ে মা-বাবার করা গর্তে পড়ে প্রাণ গেল শিশু সন্তানের

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু...

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর...

ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাশিয়ার পরিকল্পনা

ইরানে ছোট ও বড়- দুই ধরনের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে রাশিয়া আলোচনা...

স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে...

More like this