Homeসর্বশেষহালুয়াঘাটে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক সভা

হালুয়াঘাটে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক সভা

Published on

spot_img

জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনগণের করণীয় বিষয়ে হালুয়াঘাটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে উপকারভোগীদের মাঝে সহবিনিয়োগ সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট কারিতাস অফিস প্রাঙ্গণে সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (CMLRP-II)-এর সহযোগিতায় এবং কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রজেক্ট মনিটরিং কমিটি (পিএমসি), সিএমএলআরপি প্রকল্পের সহ-সভাপতি সুদর্শন রেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম ও সাংবাদিক নাঈম আহমদ। এ সময় প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথিউপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, অতিবৃষ্টি, খরা, ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে প্রকল্পের আওতাভুক্ত উপকারভোগীদের মাঝে সহবিনিয়োগ সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।



বাপ্পি/সা.এ

Latest articles

মসজিদ সংলগ্ন কক্ষে ঝুলছিলো ইমামের মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদসংলগ্ন কক্ষে শামীম মিয়া (২৫) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার...

এবার নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয়...

বক্স অফিসে এগিয়ে যত সিনেমা

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ব সিনেমার বক্স অফিসে সবচেয়ে বড় বাজার হিসেবে...

তিন বছরেই কানে ছিদ্র, ম্রোদের ঐতিহ্যে লুকিয়ে পাহাড়ি জীবনের গল্প

শৈশবেই শরীরে যোগ হয় ঐতিহ্যের একটি চিহ্ন। ম্রো সমাজে ছেলে-মেয়ে উভয়েরই প্রায় তিন...

More like this

মসজিদ সংলগ্ন কক্ষে ঝুলছিলো ইমামের মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদসংলগ্ন কক্ষে শামীম মিয়া (২৫) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার...

এবার নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয়...

বক্স অফিসে এগিয়ে যত সিনেমা

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ব সিনেমার বক্স অফিসে সবচেয়ে বড় বাজার হিসেবে...