Homeসর্বশেষজাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

Published on

spot_img

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— মো. দিদারুল আলম তুহিন (৫০), ইমান আহমেদ ইমন (৪৫), মোল্লা মো. শাহজাহান সিরাজ (৩৮), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মালিখা (৩৯), মো. রবিউল ইসলাম (২৮), মিলন কুমার মহন্ত (৪৯), মো. কাউসার হোসেন (৫৫), শ্রী অঞ্জন শিল (৫০), জালাল উদ্দীন মন্ডল (৫২), আব্দুল লতিফ (৪৯), শামীম আহমেদ (৫৫), আহাম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তসিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লাহ সায়েক (৪২), নয়ন আলী সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৩২), মো. আলমগীর হোসেন (৪২), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাশিদুল হক (৪৪) এবং মীর মুক্তিসুর রহমান (৫১)।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে হাজির করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের নাম-ঠিকানা যাচাই এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি।

পুলিশের আবেদনে বলা হয়, শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিশেষ আইনশৃঙ্খলা ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা খবর পান, পল্টনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার বিষয়ে সন্তোষজনক বা বৈধ কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে আবেদনে উল্লেখ করা হয়। তারা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন—এমন প্রাথমিক ধারণার কথাও জানায় পুলিশ।

আসামিদের রোববার সন্ধ্যা ৭টার দিকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদনের শুনানি সোমবার নির্ধারণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুশল/সাএ

Latest articles

মাদ্রাসায় সশস্ত্র হামলা: বিএনপি নেতা জাকিরসহ ১৪ জনের নামে মামলা

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আশরাফ চ্যারিট্যাবল ট্রাস্ট পরিচালিত তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায়...

জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী

লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী। তিনি দেশে বিদেশে ব্যাপক...

এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে...

More like this