Homeসর্বশেষএবার দ্বিতীয় মার্কিন তৈরি ডুবো ড্রোন আটক করল ইরান

এবার দ্বিতীয় মার্কিন তৈরি ডুবো ড্রোন আটক করল ইরান

Published on

spot_img

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালিতে দ্বিতীয় একটি মার্কিন তৈরি রেমাস-৬০০ মানববিহীন ডুবোযান (ইউইউভি) আটক করার দাবি করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বিত অভিযানের মাধ্যমে ডুবোযানটি আটক করা হয়। তাদের দাবি, রেমাস-৬০০ নামের এই উন্নত ডুবোযানটি হরমুজ প্রণালিতে ‘গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে’ পরিচালিত হচ্ছিল।

ইরানের দাবি, অভিযানে আটক ডুবোযানটি এখন তাদের বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এর তথ্য উদ্ধারের কাজ চলছে।

আইআরজিসি নৌবাহিনী আরও বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘অবরুদ্ধ’ রয়েছে এবং অনুমোদনহীন পথে জাহাজ চলাচলসহ ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে তারা ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে আরেকটি মার্কিন তৈরি মানববিহীন ডুবোযান আটক করার দাবি করেছিল আইআরজিসি। সেটি ছিল ডাইভ-এলডি নামের একটি স্বয়ংক্রিয় ডুবোযান, যা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)

সাজু/নিএ

Latest articles

হঠাৎ বিয়ের সাজে প্রভা, নেপথ্যে কী?

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নতুন নাটক বা সিনেমায় নিয়মিত...

আশুলিয়ায় মাদ্রাসা-মার্কেট দখল নিতে মুখোশধারীদের হামলা, ভাঙচুর-লুটপাট

ঢাকার সাভারের আশুলিয়ায় আশরাফ চ্যারিট্যাবল ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মাদ্রাসা-সংলগ্ন মার্কেটের দখলকে কেন্দ্র করে...

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন...

দেহব্যবসা করে পড়াশোনা, ৭টি আন্তর্জাতিক খেতাব জয়

ভারতের প্রথম ট্রান্সজেন্ডার সুন্দরী হিসেবে পরিচিত নাজ জোশী। দেশের বাইরে সাতটি আন্তর্জাতিক সৌন্দর্য...

More like this