Homeসর্বশেষজয়পুরহাটে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

জয়পুরহাটে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

Published on

spot_img

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় দেওয়া অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার কৃষক আবু বক্কর তার শসা ক্ষেত শিয়ালের হাত থেকে রক্ষা করতে জমির চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রাখেন। শনিবার দিবাগত রাতে সাকিব হোসেন ওই জমিতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতে তারে পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মন্তব্য করেন তিনি।

এভাবে ফসল রক্ষার নামে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

রোহান/সা.এ.

Latest articles

এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়ল

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে...

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসবেন...

বাঞ্ছারামপুরে আধিপত্যের দ্বন্দ্বে ভোরে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া...

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে...

More like this