Homeসর্বশেষঢাকা কলেজের বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা

ঢাকা কলেজের বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা

Published on

spot_img

মাস না পেরোতেই শান্তিচুক্তি ভঙ্গ করে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসে হামলা চালিয়েছেন আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। হামলায় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছরের ৯ নভেম্বর সংঘর্ষ এড়াতে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে মৌখিক শান্তি চুক্তি করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারা মিষ্টি ও ফুল বিনিময় করে বন্ধুত্বের অঙ্গীকার করেন।
 
এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাস না পেরোতেই তাদের মধ্যে আবারও হামলা ঘটনা ঘটেছে।

তবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। 

গত রোববার ঢাকা কলেজসহ পাঁচ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে ঘোষিত স্কুলিং পদ্ধতির বিরোধিতা করে শাহবাগে অবরোধ করেন। সেখানে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী মারধরের শিকার হন এবং গুরুতর আহন হন। এ ঘটনার পরপরই বাসে হামলার এ ঘটনা ঘটল। 

ভাঙচুর হওয়া গাড়ির চালক ইমন বলেন, সায়েন্সল্যাব এলাকার ইউসুফ আলীর গলির সামনে আইডিয়ালের শিক্ষার্থীরা বাসে হামলা করেন। গাড়ি রানিং অবস্থায় ছিল। গাড়ির গ্লাস ভেঙে আমার মাথায় পড়েছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীদের বাসের ওপর ঢিল ছোড়ে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বের হলে আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দেই। অন্যদিকে আইডিয়াল কলেজকে কলাবাগান থানা দেখছে। হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে অধ্যক্ষ কথা বলেছেন। 

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, রাস্তায় দুইটি বাসের ওপর হামলার তথ্য পেয়েছি। বাসগুলোকে থানায় পাঠানো হয়েছে। হামলার বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নেব। 

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা, যারা রাস্তায় ছিল, তাদের আমরা যতটুকু সম্ভব শাসন করে সরিয়ে দিয়েছি। তারা নিজেদের মতো চলে যাবে। আগামী ডিসেম্বর মাসে আমাদের বাস বন্ধ থাকবে। কারণ বাসে চলতে গিয়ে শিক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়েছে। 

কেউ আহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কয়েকজন আহত হওয়ার বিষয়ে তথ্য পেয়েছি। তবে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। আরেকটু পর স্পষ্ট তথ্য পাওয়া যাবে। 



রোহান/সা.এ.

Latest articles

এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়ল

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে...

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসবেন...

বাঞ্ছারামপুরে আধিপত্যের দ্বন্দ্বে ভোরে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া...

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে...

More like this

এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়ল

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে...

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসবেন...

বাঞ্ছারামপুরে আধিপত্যের দ্বন্দ্বে ভোরে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া...