Homeসর্বশেষক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

Published on

spot_img

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রাত ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত সূত্র জানায়, মামলায় তার বিরুদ্ধে ২৪-এর ‘ক’ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে এর আগে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।

তবে রাকিবুল হাসানের দাবি, অডিওটি তার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বাপ্পি/সা.এ

Latest articles

কাবার দরজা: ইতিহাস, রহস্য ও স্থাপত্যের বিস্ময়

মক্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা শরিফ। যুগের পর যুগ...

নন্দীগ্রামে ইউএনওর বিদায় ও বরণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ...

জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে...

টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার দুই বোন

কক্সবাজারের টেকনাফে এক তরুণীকে ধরে নিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মারধর ও বিবস্ত্র...

More like this