Homeসর্বশেষ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী 

১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী 

Published on

spot_img

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের সাত শিক্ষার্থী। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে তারা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

২৩ সেপ্টেম্বর (বুধবার) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

সুপারিশপ্রাপ্তরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের মাহবুবা সুলতানা, ১৯ ব্যাচের শিক্ষার্থী নাসিম বিল্লাহ, হাসফা বিনতে আইয়ুব, সজল আহমেদ বাপ্পী, কামরুজ্জামান বাদশা এবং ২০ ব্যাচের নাজমুল ইসলাম সিয়াম ।

মেধাতালিকায় মাহবুবা সুলতানা, হাফসা বিনতে আইয়ুব ৭ম, সজল আহমেদ বাপ্পী ৮ম, নাজমুল ইসলাম সিয়াম ৩০তম, কামরুজ্জামান বাদশা ৫৭তম, নাসিম বিল্লাহ ৬৫ তম স্থান অর্জন করেছেন।

বিজেএস পরিক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়ে নাসিম বিল্লাহ বলেন, সর্বপ্রথম সৃষ্টিকর্তার নিকট অশেষ শুকরিয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আমরা ছিলাম তৃতীয় ব্যাচ। আমাদের সিনিয়র ব্যাচ যখন জুডিশিয়ারির পরীক্ষা দিতো আমরা খুবই আবেগ নিয়ে থাকতাম তাদের সাফল্য শোনার জন্য। অনেক পরিশ্রমের পরও আমাদের বিশ্ববিদ্যালয়ে এ সাফল্য ধরা দিচ্ছিলো না। কিন্তু আলহামদুলিল্লাহ ১৮তম তে আমাদের ০৬ জন সুপারিশপ্রাপ্ত হয়েছি।

তিনি আরও বলেন, আমার মনে হয় আমাকে এই দিনে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের শিক্ষকদের, আমাদের সিনিয়রদের, আমার জুনিয়র ও আমার খাজা হলের সকল মানুষের এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের। অনেক অনেক ধন্যবাদ খুলনা বিশ্ববিদ্যালয়। সকলের নিকট দোয়া চাই। যেন বিচারক হিসাবে ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত করতে পারি।

এছাড়াও সজল আহমেদ বাপ্পী বলেন, আইন ডিসিপ্লিন তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই অনন্য ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই যাতে সারাজীবন ন্যায়ের পথে থাকতে পারি এবং মানুষের জন্য সবসময় ন্যায় বিচার নিশ্চিত করতে পারি।

এ বিষয়ে, আইন ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক পুনাম চক্রবর্তী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এবারই প্রথমবারের মতো বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আইম ডিসিপ্লিন প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম ১৪ জন ভাইভায় অংশগ্রহণ করে তাঁদের মধ্যে ৬ জন জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটি শুধু আইন ডিসিপ্লিনের জন্য নয়, পুরো খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত গর্বের বিষয়।

আমরা আশা করি, ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও যেন এ ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভালো করতে পারে, সে জন্য আইন ডিসিপ্লিনের শিক্ষকরা তাঁদের সর্বোচ্চ সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে যাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।



সালাউদ্দিন/সাএ

Latest articles

কাবার দরজা: ইতিহাস, রহস্য ও স্থাপত্যের বিস্ময়

মক্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা শরিফ। যুগের পর যুগ...

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ডে...

নন্দীগ্রামে ইউএনওর বিদায় ও বরণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ...

জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে...

More like this

কাবার দরজা: ইতিহাস, রহস্য ও স্থাপত্যের বিস্ময়

মক্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থাপনা কাবা শরিফ। যুগের পর যুগ...

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ডে...

নন্দীগ্রামে ইউএনওর বিদায় ও বরণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ...