Homeসর্বশেষনওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

Published on

spot_img

নওগাঁর পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতা বাড়াতে ৮০ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল।

মঙ্গলবার উপজেলার মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য উপকারভোগীদের এ সহায়তা দেওয়া হয়।

কারিতাস সূত্রে জানা যায়, আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের মোট ৮০ জন উপকারভোগীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে তারা বিভিন্ন ধরনের আয়মূলক কার্যক্রম পরিচালনা ও প্রদর্শনী প্লট স্থাপন করবেন।

এর মধ্যে ৩৯ জনকে মাচায় ছাগল ও ভেড়া পালন, ১৩ জনকে হাঁস-মুরগি পালন, ২ জনকে মাছ চাষ, ১৮ জনকে সমন্বিত সবজি চাষ, ৫ জনকে মিশ্র ফলের বাগান এবং ৩ জনকে ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।

অনুষ্ঠানে অনানের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মু. একরামুল হক সহ কমিউনিটির সদস্য, গ্রাম্য নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি, যুবক-যুবতী, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়মূলক এসব কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।

রোহান/সা.এ.

Latest articles

১২ ঘন্টার ব্যবধান জয়পুরহাটে আবারও ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

​জয়পুরহাট প্রতিনিধি (২৩ সেপ্টেম্বর, ২০২৬): জয়পুরহাটে ১২ ঘন্টার ব্যবধানে আবারও কষ্টিপাথর উদ্ধার করেছে...

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি, আত্মকর্মসংস্থান, ব্রিজসহ নানা অবকাঠামো উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়ানো, অর্থনৈতিক সংকটে ঝরে পড়া রোধ এবং...

ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার

নওগাঁর বদলগাছীতে আদালতের পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর অভিযানে শিথিলতার...

রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা...

More like this