Homeসর্বশেষসিসিটিভিতে মাদরাসা শিক্ষকের ‘গুপ্ত কাণ্ড’ ফাঁস: তোলপাড় নেটদুনিয়া!

সিসিটিভিতে মাদরাসা শিক্ষকের ‘গুপ্ত কাণ্ড’ ফাঁস: তোলপাড় নেটদুনিয়া!

Published on

spot_img

নেত্রকোনার একটি মাদরাসায় এক নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে ২ মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মাদরাসার একটি কক্ষে বোরকা ও নেকাব পরিহিত এক নারী চেয়ারে বসে আছেন। ওই শিক্ষক কক্ষের দরজা-জানালার দিকে কড়া নজর রাখার পাশাপাশি ওই নারীকে একাধিকবার স্পর্শ করার চেষ্টা করেন। প্রতিবারই ওই নারী তাকে বাধা দেন এবং একপর্যায়ে কক্ষ থেকে বেরিয়ে যান। 

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, ঘটনাটি গত ২০ আগস্ট প্রতিষ্ঠানের একটি কক্ষের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। অভিযুক্ত শিক্ষক নন-এমপিও (সরকারি বেতনবহির্ভূত) হিসেবে সেখানে কর্মরত ছিলেন। বিষয়টি নজরে আসার পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। 

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এ ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনা জরুরি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

Latest articles

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে...

রাগের বশে মেসেজে তিনবার তালাক লিখলে কি তালাক হয়ে যায়?

এক প্রশ্নকারী জানতে চান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রী রাগের বশে স্বামীকে তালাক...

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায়...

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা...

More like this

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে...

রাগের বশে মেসেজে তিনবার তালাক লিখলে কি তালাক হয়ে যায়?

এক প্রশ্নকারী জানতে চান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রী রাগের বশে স্বামীকে তালাক...

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায়...