Homeসর্বশেষসরিষাবাড়ীতে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন

Published on

spot_img

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সরিষাবাড়ী রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাসেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে রুদ্র বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৪-৫ জন অজ্ঞাত যুবক প্রধান শিক্ষক সাইফুর রহমান বাসেদের গতিরোধ করে। তারা তাঁকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে টেনেহিঁচড়ে মারধর করে। দ্বিতীয় দফায় তাঁকে রুদ্র বয়ড়া জামে মসজিদের পেছনে নিয়ে পুনরায় মারধর করা হয় এবং একটি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-ছ-৭১-৩৭৩০) তোলার চেষ্টা করা হয়। রুদ্র বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বিষয়টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জানালে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। আহত প্রধান শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে থাকা অ্যাম্বুলেন্সটির বিষয়ে জানতে চাইলে চালক স্থানীয়দের জানান, তিনি সেখানে বিশ্রামের জন্য অবস্থান করছিলেন।

ভুক্তভোগী প্রধান শিক্ষক সাইফুর রহমান বলেন, “আমাকে প্রথমে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হয়। পরে টেনেহিঁচড়ে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করা হয়। সেখানে নিতে ব্যর্থ হয়ে মসজিদের পেছনে নিয়ে মারধর করা হয়েছে। আমার আশঙ্কা, আমাকে অপহরণ করে গুম করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, “প্রধান শিক্ষক সাইফুর রহমানকে কিছু অপরিচিত যুবক মারধর করেছে বলে জেনেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তবে প্রধান শিক্ষক আমাদের লিখিতভাবে কিছু জানাননি। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।



কুশল/সাএ

Latest articles

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে...

রাগের বশে মেসেজে তিনবার তালাক লিখলে কি তালাক হয়ে যায়?

এক প্রশ্নকারী জানতে চান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রী রাগের বশে স্বামীকে তালাক...

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায়...

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা...

More like this

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে...

রাগের বশে মেসেজে তিনবার তালাক লিখলে কি তালাক হয়ে যায়?

এক প্রশ্নকারী জানতে চান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রী রাগের বশে স্বামীকে তালাক...

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায়...