Homeসর্বশেষসাবার অতীত প্রেমের গল্পে নতুন রহস্য, নায়ক কে?

সাবার অতীত প্রেমের গল্পে নতুন রহস্য, নায়ক কে?

Published on

spot_img

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে গিয়ে নিজের অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।

লন্ডনে এসকেটি ওয়েলফেয়ারের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় সাবা জানান, প্রায় তিন থেকে চার বছর আগে এক সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে ওই ব্যক্তি বর্তমানে বিবাহিত।

সাবা বলেন, বিষয়টি এখন মনে হলে তার কাছেও কিছুটা অদ্ভুত লাগে। তবে সেই সহশিল্পীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

অভিনেত্রী জানান, ওই ব্যক্তি টেলিভিশন নাটকের অভিনেতা নন; তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। সাবার ধারণা, হয়তো মানুষটির চেয়ে তার অভিনয় করা কোনো চরিত্রের প্রতিই বেশি আকৃষ্ট হয়েছিলেন তিনি।

নিজের এই স্বীকারোক্তি নিয়ে অনুষ্ঠানে মজাও করেন সাবা। একপর্যায়ে তিনি বলেন, ‘আরে ধুর! আমি তো হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করেছি!’

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মজা করে গুগলে সাবার অভিনীত সিনেমার তালিকা খুঁজে দেখার কথা বলেন। তবে সাবা হেসে তাকে থামিয়ে দেন এবং বিষয়টি নিয়ে আর বেশি খোঁজাখুঁজি না করার অনুরোধ জানান।

সাবার এই মন্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—কে সেই চলচ্চিত্র অভিনেতা, যার প্রেমে একসময় পড়েছিলেন তিনি? তবে এ বিষয়ে কোনো নাম প্রকাশ করেননি সাবা কামার।

সাজু/নিএ

Latest articles

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা...

হাওরের বুকেই সম্ভাবনার নতুন ঠিকানা খালিয়াজুরী

বর্ষায় চারদিকে অথৈ জলরাশি, দিগন্তজুড়ে ঢেউ, নৌকার চলাচল আর পানির বুকে সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ...

সরবরাহ বাড়ার আশা, কমল জ্বালানি তেলের দাম

সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে...

সিসিটিভিতে মাদরাসা শিক্ষকের ‘গুপ্ত কাণ্ড’ ফাঁস: তোলপাড় নেটদুনিয়া!

নেত্রকোনার একটি মাদরাসায় এক নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ...

More like this