Homeসর্বশেষদুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

Published on

spot_img

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁনের উদ্যোগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা দুইজনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর গ্রামের মো. উজ্জল মিয়ার ১১ বছর বয়সী ছেলে শিপু এবং উত্তর মাইজবাড়ী গ্রামের মো. ফিরোজ মিয়ার ১৮ বছর বয়সী ছেলে লিখনের হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারা দুজনই জন্মগতভাবে চলাচলে অক্ষম।

হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফুর রহমান, ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক অনিক রহমান বুলবুল, লেখক ও সাহিত্যিক বেগম রোকেয়া ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় তারেক খাঁন বলেন, চেয়ারম্যান হতে পারি বা না পারি, অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাবো।

স্থানীয়রা বলেন, চলাচলে অক্ষম দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

বাপ্পি/সা.এ

Latest articles

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে...

জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘খুব ভালো’ বৈঠক...

অপ্রতিম হত্যাকাণ্ডে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছরের সন্তান...

More like this