Homeসর্বশেষব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

Published on

spot_img

ব্যাংক খাতে মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি তার নিজস্ব নিট সম্পদের মূল্যের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো ব্যাংকে ধারণ করতে পারবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, কোনো কোম্পানি তার নিট সম্পদের অতিরিক্ত মূল্যের শেয়ার এক বা একাধিক ব্যাংকে বিনিয়োগ বা ক্রয়মূল্য হিসেবে রাখতে পারবে না।

ইতোমধ্যে কোনো কোম্পানি নির্ধারিত সীমার বেশি শেয়ার ধারণ করে থাকলে, সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে অতিরিক্ত শেয়ার বিক্রি করে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

এদিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো কোম্পানির পক্ষে ‘প্রতিনিধি পরিচালক’ মনোনয়নের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, কোনো শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার মাধ্যমে ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামোয় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি শেয়ারহোল্ডারদের প্রভাব নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে...

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাস

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন ও সামাজিক বিধিবিধান...

জামায়াতের সংস্কার ও একাত্তরের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা একটি বই...

জুড়ীতে সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রধান কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন...

More like this