Homeসর্বশেষইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘ

ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘ

Published on

spot_img

ইরান বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তিসংগত প্রমাণ ও তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় দুটি পৃথক হামলায়-একটি স্কুল ও একটি স্টেডিয়ামে-মার্কিন বাহিনী সরাসরি জড়িত ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তদন্ত কমিটি তাদের অনুসন্ধানের ওপর জোর দিয়ে এসব কর্মকাণ্ডকে স্পষ্ট ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির নতুন এই প্রতিবেদন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে। প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে।

এর আগে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, তাদের সামরিক বাহিনীর অভিযান সশস্ত্র সংঘাতের আইন মেনেই পরিচালিত হয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তিসংগত কারণ রয়েছে যে দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী। ওই হামলায় ১৫০ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ১২০ জন শিক্ষার্থী।

তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সিদ্ধান্তে বলেছে, ওই হামলা ছিল একটি নির্বিচার হামলা, যার ফলে বেসামরিক মানুষ নিহত এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক আইনের আওতায় এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাজু/নিএ

Latest articles

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে...

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাস

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন ও সামাজিক বিধিবিধান...

জামায়াতের সংস্কার ও একাত্তরের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা একটি বই...

জুড়ীতে সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রধান কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন...

More like this