Homeসর্বশেষএকযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন

একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন

Published on

spot_img

বিভিন্ন বিচারালয়ে কর্মরত ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

বদলি হওয়া বিচারকদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে বিভিন্ন জেলার চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজনকে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।

জেলা জজ পর্যায়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা, ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব এবং পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে। আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদকে ডেপুটি সলিসিটর পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত জেলা জজ পর্যায়ে মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সত্যব্রত শিকদারকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে। এ ছাড়া এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁও, মো. মতিউর রহমানকে কুমিল্লা, শফি উদ্দিনকে সাতক্ষীরা এবং মো. সুলতান মাহমুদকে পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

এ পর্যায়ে মো. নুরু মিয়াকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মো. জহির উদ্দিনকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মো. শহীদুল ইসলামকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহেরা আনোয়ার ও মো. শামীম সুফিকে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মো. নাহিদুর রহমানকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ফাহমিদা খাতুনকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং রায়হানুল ইসলামকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।

যুগ্ম জেলা জজ পর্যায়ে মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে পটুয়াখালীর কলাপাড়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. মেহেদী হাসানকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর এবং ইকবাল হাসানকে রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ করা হয়েছে।

চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে কিশোরগঞ্জে রাহেলা পারভীন, মুন্সিগঞ্জে ফাতেমা তুজ জোহরা মুনা, নরসিংদীতে মো. তারেক আজিজ, জয়পুরহাটে জান্নাতুল রাফিন সুলতানা, কুড়িগ্রামে কনক বড়ুয়া, দিনাজপুরে ফাতিমা খাতুন, মাগুরায় সাবিনা ইয়াসমিন, ঝিনাইদহে তারিকুল ইসলাম, কুষ্টিয়ায় মো. আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে আসমা মাহমুদ, ঢাকা মহানগরে তানিয়া ইসলাম, ময়মনসিংহে নাসিমা খাতুন, কক্সবাজারে মোহাম্মদ দাউদ হাসান, যশোরে মো. হাসিবুল হাসান, রাজবাড়ীতে শারমিন সুলতানা সুমি এবং বান্দরবানে শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ পর্যায়েও বদলি করা হয়েছে। মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, চট্টগ্রামের সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক, গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।



সাজু/নিএ

Latest articles

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানসহ যুক্ত হচ্ছেন যেসব নেতার নাম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ইতিহাস ও...

ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

ব্যাংক খাতে মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন...

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় আটক ৫ জেলে

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকার আদানি গুরগুরিয়া খালে মাছ...

ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘ

ইরান বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  ওই প্রতিবেদনে...

More like this

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানসহ যুক্ত হচ্ছেন যেসব নেতার নাম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ইতিহাস ও...

ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

ব্যাংক খাতে মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন...

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় আটক ৫ জেলে

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকার আদানি গুরগুরিয়া খালে মাছ...