Homeসর্বশেষদেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Published on

spot_img

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ১ হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় ৬১ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। এর মধ্যে ২০ হাজার ৩৪৩ জনের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে আরও ১০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে গত সাত মাসে হাম ও এর উপসর্গজনিত মোট প্রাণহানি এক হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার এবং শিশুদের স্বাস্থ্যসুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করছেন।

বাপ্পি/সা.এ

Latest articles

স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের

বাগেরহাট-৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার বলেছেন, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে...

হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর...

জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ক্ষমতাচ্যুত...

শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ও...

More like this