Homeসর্বশেষযশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক

যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক

Published on

spot_img

যশোরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ থেকে দুটি মামলার নথি চুরির অভিযোগে আবু সাঈদ মোল্যা নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাইব্যুনালের সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। আটক আইনজীবী যশোর সদরের জলকর গ্রামের আকেম আলী মোল্যার ছেলে।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর আসাদুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে তিনি ও অফিস সহায়ক আব্দুল বারিক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে সরকারি কাজ করছিলেন। এ সময় শিক্ষানবিশ আইনজীবী আবু সাঈদ মোল্যা ট্রাইব্যুনাল কার্যালয়ে এসে ঘোরাফেরা করছিলেন।

কিছুক্ষণ পর অফিস সহায়ক মামুন মিয়া জানান, টেবিলে থাকা দুটি মামলার নথি পাওয়া যাচ্ছে না। এরপর তারা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এর মধ্যে বিষয়টি জানাজানি হলে বিকেল ৩টার দিকে চৌগাছা সিভিল জজ আদালতের বেঞ্চ সহকারী শেখ আব্দুর বাছেদ মোবাইল ফোনে জানান, হারিয়ে যাওয়া দুটি নথিসহ আবু সাঈদ মোল্যাকে তার অফিস কক্ষে আটক করা হয়েছে। এরপর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে নথিসহ তাঁকে আটক করে বিচারক সুমাইয়া কাওসারের সামনে হাজির করেন। বিচারক এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার আবু সাঈদ মোল্যাকে আটক করে থানায় নিয়ে যান।

যদিও এ বিষয়ে আটক আবু সাঈদ মোল্যা দাবি করেছেন, তিনি নথি দুটি চুরি করেননি। তার অজান্তেই ডায়েরির সঙ্গে নথি দুটি চলে গিয়েছিল। ওই ডায়েরি তিনি চৌগাছা সিভিল জজ আদালতে রাখেন। পরে তিনি দেখতে পান, ডায়েরির নিচে নথি দুটি রয়েছে। এরপর নথি দুটি চৌগাছা সিভিল জজ আদালতে রেখে যান। পরে তাকে ডেকে এনে আটক করা হয়।

কুশল/সাএ

Latest articles

অনুসন্ধানে বেরিয়ে এলো যেভাবে ‘নগদ’-এর মাধ্যমে ভাতার অর্থ লোপাট করা হয়

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতার অর্থ সরিয়ে নেওয়া ও...

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭...

গৌরীপুরে বকেয়া বেতন ও ছাঁটাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধ,ছাঁটাই বন্ধ, ন্যায্য মজুরি ও বোনাসসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মহাসড়ক...

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানসহ যুক্ত হচ্ছেন যেসব নেতার নাম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ইতিহাস ও...

More like this