Homeসর্বশেষঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক সেবার মানোন্নয়নে কর্ম পরিকল্পনা সভা

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক সেবার মানোন্নয়নে কর্ম পরিকল্পনা সভা

Published on

spot_img

ঠাকুরগাঁও সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহের সেবার মান ও জনগণের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিটিজেন ভয়েস অ্যাকশন  (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রিয়াক্টস ইন প্রকল্পের সহযোগিতায় বুধাবর দুপুরে ঠাকুরগাও পৌর কমিউনিটি সেন্টারে এ সভাটি অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো: আনিসুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো: সায়েদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার প্রমুখ।  সভাটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সামাজিক জবাবদিহিতা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ হিসেবে আয়োজন করা হয়। সভায় কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত সেবার মানদন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণ বাস্তবে এসব সেবা কতটুকু পাচ্ছেন, সেবার প্রাপ্যতা, মান, সহজলভ্যতা, কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে সিভিএ দলের প্রতিনিধিরা বিভিন্ন অংশীজন ও জনগোষ্ঠীর কাছ থেকে সংগৃহীত মতামত উপস্থাপন করেন।

উল্লেখ্য, জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিককে আরও জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



সাজু/নিএ

Latest articles

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগের সেশনে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ঘুরে...

পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের এক অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমাস (২৮) নামের...

স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের

বাগেরহাট-৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার বলেছেন, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে...

হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর...

More like this

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগের সেশনে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ঘুরে...

পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের এক অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমাস (২৮) নামের...

স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের

বাগেরহাট-৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার বলেছেন, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে...