Homeসর্বশেষনতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

Published on

spot_img

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান। রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর-১৬০১ বা ‘ফরম ঘ’-এর কাবিননামায় বর ও কনের আগের ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, সন্তান এবং আগের সম্পর্ক থেকে তৈরি ভরণপোষণ, অভিভাবকত্বসহ চলমান আইনগত দায়দায়িত্ব সমভাবে প্রকাশ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।

আবেদনে বলা হয়, বর্তমান কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতির বিষয়ে কিছু তথ্য চাওয়া হলেও তাঁর আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের ক্ষেত্রেও আগের বৈবাহিক ইতিহাস যাচাইয়ের সমতাভিত্তিক ব্যবস্থা নেই।

রিটকারীর দাবি, গুরুত্বপূর্ণ এসব তথ্য গোপন করে পরবর্তী বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ থাকায় প্রতারণা ও পারিবারিক বিরোধের সৃষ্টি হচ্ছে। এতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। পাশাপাশি বিদ্যমান স্বামী বা স্ত্রী এবং সন্তানদের আইনগত অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিটে কাবিননামা সংশোধন করে বর ও কনের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, এসব বিয়ের সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায় এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়।

শুনানি শেষে হাইকোর্ট জানতে চান, এসব তথ্য অন্তর্ভুক্ত করে কাবিননামা হালনাগাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে নাগরিকদের পারিবারিক জীবন ও অধিকার সুরক্ষায় কাবিননামার সংশ্লিষ্ট ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চেয়ে রুল জারি করেন আদালত।



কুশল/সাএ

Latest articles

বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক ‎ এনায়েত...

দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...

জামায়াত-শিবিরের জিন্নাহপ্রীতি থাকলে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া উচিত: রাশেদ খান

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি জামায়াত-শিবিরের এত ভালোবাসা থাকলে তাদের বাংলাদেশ ছেড়ে...

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা ‘পুতিনের পরিকল্পিত উসকানি’

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পরিকল্পিত...

More like this

বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক ‎ এনায়েত...

দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...

জামায়াত-শিবিরের জিন্নাহপ্রীতি থাকলে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া উচিত: রাশেদ খান

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি জামায়াত-শিবিরের এত ভালোবাসা থাকলে তাদের বাংলাদেশ ছেড়ে...