Homeসর্বশেষহঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

Published on

spot_img

দেশের আকাশে সোমবার সন্ধ্যায় দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। সরু বাঁকা চাঁদের ঠিক পাশে উজ্জ্বল আলোকপিণ্ডের মতো জ্বলজ্বল করতে দেখা যায় সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্রকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় বিরল এই দৃশ্য। বাগেরহাটের শরণখোলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বচ্ছ আকাশে চাঁদের পাশে শুক্রগ্রহের এই অবস্থান দেখা গেছে।

হঠাৎ এমন দৃশ্য চোখে পড়ায় কৌতূহলী হয়ে ওঠেন শরণখোলার বাসিন্দারা। অনেকে বাড়ির বাইরে, রাস্তার পাশে কিংবা ভবনের ছাদে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোর ছবি ও ভিডিও।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, চাঁদের এত কাছে এভাবে উজ্জ্বল কোনো আলোকপিণ্ড আগে দেখেননি তারা। প্রথমে অবাক হলেও পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডেকে দৃশ্যটি দেখান অনেকে।

তবে চাঁদের পাশে দেখা উজ্জ্বল আলোকপিণ্ডটি কোনো অজানা বস্তু বা নতুন তারা নয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, সেটি শুক্রগ্রহ।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় সরু বাঁকা চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছিল শুক্র। চাঁদ ও শুক্রের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল প্রায় ২৮ দশমিক ৮ আর্কমিনিট, অর্থাৎ এক ডিগ্রিরও কম। জ্যোতির্বিজ্ঞানে এ ধরনের কাছাকাছি অবস্থানকে ‘ক্লোজ অ্যাপ্রোচ’ বা ‘কনজাংশন’ বলা হয়।

চাঁদের পাশে আলোর মণির মতো জ্বলতে থাকা শুক্রের এই দৃশ্য অল্প সময়ের জন্য মুগ্ধ করে শরণখোলাসহ দেশের বিভিন্ন এলাকার আকাশপ্রেমীদের।

কুশল/সাএ

Latest articles

সন্ধ্যার মধ্যেই নৈশভোজ সারেন অভিনেত্রী বরলক্ষ্মী, কী উপকার হয় শরীরে?

ফিটনেস ধরে রাখতে শুধু কী খাচ্ছেন, সেটিই গুরুত্বপূর্ণ নয়—কখন খাচ্ছেন, সেটিও শরীরের ওপর...

হালুয়াঘাটে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্র আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্রকে আটক...

বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ

বিদেশে নিজের কোনো অর্থ, সম্পদ বা বিনিয়োগ থাকার অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে...

আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

More like this