Homeসর্বশেষচট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

Published on

spot_img

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

সোমবার ( ১৪ সেপ্টেম্বর) ভোরে বোয়ালখালী থানার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডাকাত কবলিত পরিবারগুলো একই ভবনে পরিবার নিয়ে ভাড়ায় থাকেন।

ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে ফেলে। এসময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করে। তিনি বলেন, দুই ভরি সোনার চেইন, দুই জোড়া সোনার কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রুপার নুপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।

আরেক ভুক্তভোগী অটোরিকশা চালক নুরুল আবছার রুবেল বলেন, রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাত দল দরজা খোলে। এরপর তার গলায় ছুরি ধরে হাত বেঁধে ফেলে। তার ঘরের সদস্যদের নিয়ে একটি কক্ষে আটকে রাখে। ক্ষতিগ্রস্ত রুবেল জানায়, ঘর তছনছ করে ২৫ হাজার টাকা এবং তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কাটার দিয়ে গ্রিল কেটে এক শিশুকে ভেতরে ঢুকিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।



বাপ্পি/সা.এ

Latest articles

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু...

ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী ওরফ মণি হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর...

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারে না এবং জনগণকে...

More like this

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু...

ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী ওরফ মণি হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর...