Homeসর্বশেষআগামী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

আগামী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

Published on

spot_img

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সন্ধা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর দেশে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।



সালাউদ্দিন/সাএ

Latest articles

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের হুমকি মোকাবিলা এবং...

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি'র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত...

শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, কালীগঞ্জের শিক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি ফজলুল হক মিলন

“শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই...

চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট ‘রুচি টোস্ট বিস্কুট’

টোস্ট ‘পারফেক্ট’ না হলে কি বিকেলের চা জমে? জমবে না। বিশেষ করে যদি...

More like this

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের হুমকি মোকাবিলা এবং...

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি'র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত...

শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, কালীগঞ্জের শিক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি ফজলুল হক মিলন

“শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই...