Homeসর্বশেষজয়পুরহাটে সরকারি গাছ কাটার দায়ে তিনজনের কারাদণ্ড

জয়পুরহাটে সরকারি গাছ কাটার দায়ে তিনজনের কারাদণ্ড

Published on

spot_img

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশফিয়া তাসরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে সরকারি গাছ কিংবা অন্য কোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

ড. ইউনূসের প্রতি সরকারের অনুরাগ-বিরাগ নেই: তথ্য উপদেষ্টা

গ্রামীণ কল্যাণের প্রায় ৬৬৬ কোটি টাকা করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বা...

বরিশালে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১৬ বছর পর যাবজ্জীবন

শালির সঙ্গে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে আবাসিক হোটেলে নিয়ে গলা কেটে নৃশংসভাবে...

মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা...

ইবাদত করেও হতে পারেন নিঃস্ব, যদি কষ্ট দেন অন্যকে

মানুষের মনে কষ্ট দেওয়া ইসলামে গুরুতর অপরাধ। কথা, আচরণ কিংবা কাজের মাধ্যমে কাউকে...

More like this