Homeসর্বশেষপুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান ডিআইজির

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান ডিআইজির

Published on

spot_img

পুলিশের সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লালমনিরহাট জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ ও আহ্বান জানান।

লালমনিরহাট জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ আকবর আলী মুন্সী।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংক্রান্ত মতামত তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় সভায় লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন সুমাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের হুমকি মোকাবিলা এবং...

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি'র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত...

শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, কালীগঞ্জের শিক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি ফজলুল হক মিলন

“শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই...

চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট ‘রুচি টোস্ট বিস্কুট’

টোস্ট ‘পারফেক্ট’ না হলে কি বিকেলের চা জমে? জমবে না। বিশেষ করে যদি...

More like this