Homeসর্বশেষতাহিরপুর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ জব্দ

তাহিরপুর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ জব্দ

Published on

spot_img

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে তিনটও প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ জব্দ করেছে র‍্যাব-৯। রবিবার(১৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকা থেকে জব্দ করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল উপজেলার লাউড়েরগড় বাজার এলাকায় একটি পরিত্যক্ত জমিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদদের ভিত্তিত্বে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা জমির উপর ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আশপাশে ব্যাপক তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ব্যাপারে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব-৯, সিলেট কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

Latest articles

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের হুমকি মোকাবিলা এবং...

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি'র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত...

শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, কালীগঞ্জের শিক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি ফজলুল হক মিলন

“শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই...

চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট ‘রুচি টোস্ট বিস্কুট’

টোস্ট ‘পারফেক্ট’ না হলে কি বিকেলের চা জমে? জমবে না। বিশেষ করে যদি...

More like this