Homeসর্বশেষরবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Published on

spot_img

চট্টগ্রামসহ দেশের সাত অঞ্চলে রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে

যতদিন পশ্চিম এশিয়ায় দখলদার ইসরায়েলের পরমাণু অস্ত্রের বিষয়টি আন্তর্জাতিক নীরবতার আড়ালে লুকিয়ে থাকবে,...

সিএমপি’র পাঁচ থানার ওসি পদে রদবদল

গত কয়েক দিনের জোর গুঞ্জন চলছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক থানার ওসি...

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ ও র‍্যালি

মাদককে সামাজিকভাবে প্রতিহত করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে চট্টগ্রামের...

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা অজিত কুমারের কাছে গতি ও রোমাঞ্চ যেন জীবনেরই...

More like this