Homeসর্বশেষএবার টাকার বদলে এটিএম থেকে বের হচ্ছে চাল

এবার টাকার বদলে এটিএম থেকে বের হচ্ছে চাল

Published on

spot_img

এটিএমে কার্ড ঢুকিয়ে টাকা তোলার দৃশ্য সবার কাছেই পরিচিত। তবে এবার ভারতে দেখা যাচ্ছে ভিন্ন ধরনের এটিএম। সেখানে টাকা নয়, বের হচ্ছে রেশন হিসেবে বরাদ্দ চাল ও অন্যান্য খাদ্যশস্য।

ভারতের ওডিশায় ২০২৪ সালে প্রথমবারের মতো ২৪ ঘণ্টা চালু থাকা ‘গ্রেইন এটিএম’ বা ‘অন্নপূর্ণি’ চালু হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ওডিশা সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া এই মেশিনে রেশন কার্ডের তথ্য ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তাদের প্রাপ্য খাদ্যশস্য দেওয়া হয়।

মেশিনটি সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত খাদ্যশস্য প্রায় পাঁচ মিনিটের মধ্যে বিতরণ করতে পারে বলে জানা গেছে। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রেশন নেওয়ার ঝামেলা কমছে।

সম্প্রতি এই প্রযুক্তি নতুন করে আলোচনায় এসেছে ভারতের ছত্তিশগড়েও। ২০২৬ সালের আগস্টে রায়পুরের বিরগাঁও এলাকায় ২৪ ঘণ্টা চালু থাকা ‘অন্নপূর্ণি গ্রেইন এটিএম’ চালু করা হয়েছে। রেশন কার্ডের তথ্য দেওয়ার পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। এরপর মেশিন থেকে উপভোক্তার নির্ধারিত পরিমাণ চাল বা অন্যান্য খাদ্যশস্য বের হয়ে আসে।

এই ব্যবস্থার মূল লক্ষ্য রেশন বিতরণে দীর্ঘ অপেক্ষা কমানো, ওজনে কারচুপি রোধ এবং মানবিক ভুল কমিয়ে আনা। একই সঙ্গে উপভোক্তারা দিনের যেকোনো সময় নিজেদের প্রাপ্য রেশন সংগ্রহ করতে পারবেন।

ওডিশায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থাটি পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জেলায় সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়।

তবে এটিকে সাধারণ ব্যাংক এটিএম ভাবলে ভুল হবে। এখানে টাকা তোলার কোনো ব্যবস্থা নেই। এটি মূলত সরকারি রেশন ব্যবস্থার আওতায় রেশন কার্ডধারীদের জন্য তৈরি স্বয়ংক্রিয় খাদ্যশস্য বিতরণ মেশিন।

অর্থাৎ, ভারতে এটিএম থেকে টাকা নয়, চাল বের হচ্ছে’ কথাটি সত্য। তবে এটি সাধারণ এটিএম নয়; রেশন কার্ডধারীদের জন্য তৈরি বিশেষ ‘গ্রেইন এটিএম’ বা ‘রেশন এটিএম’।

রোহান/সা.এ.

Latest articles

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে...

নৌযান শুমারিতে অন্তর্ভুক্ত হলে মিলবে সরকারি সহায়তা: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে নৌ পরিবহন...

অস্ত্র মামলায় মণিরামপুরের তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড

যশোরে অস্ত্র মামলায় তাছের গাজী নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন...

সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙার সময় বিষাক্ত গ্যাসে নিহত ১০ শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া...

More like this