Homeসর্বশেষহালুয়াঘাটে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

হালুয়াঘাটে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে ধারা উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনের অর্থায়নে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর সহযোগিতায় এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চোখের চিকিৎসা, দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের পরামর্শ দেন।

ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

ক্যাম্পে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

বাপ্পি/সা.এ

Latest articles

প্রত্যাবাসনের স্বপ্ন ৯ বছরের, পরিকল্পনা এখনো অস্পষ্ট

‘প্রত্যাবাসন হবে’, ‘শিগগিরই শুরু হবে’- এমন আশ্বাস শুনতে শুনতে কেটে গেছে প্রায় নয়...

শ্যামনগর সীমান্তে ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ, আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকা পার্শ্বেখালীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সদৃশ...

জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলামকে সংবর্ধনা

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এ কাঁকড়া রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক...

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুরে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ডোবায় মিললো নায়েব আলী (৬০) নামে...

More like this