Homeসর্বশেষসাপের কামড়ে কৃষকের মৃত্যু

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Published on

spot_img

নাটোরের গুরুদাসপুরে সাপের কামড়ে আজিম আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বর্ষার পানিতে চায়না জাল থেকে মাছ বের করার সময় আজিম আলী একটি সাপ দেখতে পান। সাপটিকে তিনি বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে আসেন। পরে বস্তার ফাঁক দিয়ে সাপটি বেরিয়ে যেতে চাইলে ধরার চেষ্টা করেন। এ সময় তার বাম হাতের একটি আঙুলে সাপটি কামড় দেয়।

স্থানীয়রা জানান, প্রথমে সাপটিকে দাঁড়াশ মনে করে বিষয়টি গুরুত্ব দেননি আজিম আলী। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় এক ওঝাকে ডেকে সাপটি দেখানো হলে তিনি এটিকে বিষাক্ত ‘কাল এলাচি’ সাপ বলে জানান। এর কিছুক্ষণ পরই আজিম আলীর শরীরে বিষক্রিয়ার লক্ষণ ও তীব্র যন্ত্রণা শুরু হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রতিবেশি জানান, চিকিৎসা নিতে দেরি করায় পরিস্থিতি জটিল হয়। দ্রুত হাসাপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে হয়তো এমনটা হতো না। অবহেলার জন্যই এই মৃত্যুটা হয়েছে বলে মনে করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

Latest articles

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পাল্টা...

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। তিনি...

যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় এক...

সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এসএসসি পাসের আনন্দে মিষ্টি কেনার বদলে ক্যানসারে আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় ৪০ হাজার...

More like this