Homeসর্বশেষটানা ৫ দিনের আবহাওয়া নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ

টানা ৫ দিনের আবহাওয়া নিয়ে সারাদেশের জন্য দুঃসংবাদ

Published on

spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝাড়খন্ড ও এর আশপাশে অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন বিহারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বুধবারের পূর্বাভাস: সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



কুশল/সাএ

Latest articles

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের উদ্যোগে গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।...

নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড

নেত্রকোণায় জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ জাল নির্মূল ও জননিরাপত্তা...

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) থাইল্যান্ডের...

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে...

More like this

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের উদ্যোগে গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।...

নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড

নেত্রকোণায় জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ জাল নির্মূল ও জননিরাপত্তা...

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) থাইল্যান্ডের...