Homeসর্বশেষকিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত, আহত ৩

Published on

spot_img

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তার স্ত্রী আনোয়ারা (৫৮)।

আহতরা হলেন, নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুন এবং জাহাঙ্গীর ও মাহিম। তাদের মধ্যে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুশল/সাএ

Latest articles

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের উদ্যোগে গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।...

নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড

নেত্রকোণায় জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ জাল নির্মূল ও জননিরাপত্তা...

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) থাইল্যান্ডের...

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে...

More like this