Homeসর্বশেষবাউসায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৬ শতাধিক মানুষ

বাউসায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৬ শতাধিক মানুষ

Published on

spot_img

নেত্রকোনার বাউসা গ্রামসহ সুখারী ইউনিয়নের ১২ থেকে ১৫টি গ্রামের প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম-২০২৬’-এ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতাদের মধ্যে দেখা যায় আনন্দ ও স্বস্তি। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ রোগী দীর্ঘদিন ধরে চোখের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীরাও চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পান। সরেজমিনে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মানুষজন এতে উপকৃত হয়েছেন।

স্থানীয় মুরব্বিদের সঙ্গে কথা বলে জানা যায়, বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন ইতোমধ্যে এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসিত হয়েছে। গত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করে সংগঠনটি। এছাড়া এলাকার যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে বিভিন্ন সময়ে খেলাধুলার আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহার পর আয়োজিত হয় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট।

জমজমাট এ টুর্নামেন্টে বন্ডেড ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন এবং চেঞ্জ মেকার্স রানার্সআপ হয়। বাউসার ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে একটি খেলার মাঠ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। মাঠ তৈরির কাজে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সহযোগিতা করছেন।

বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান, পবিত্র রমজান মাসে কোরআন শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।



সাজু/নিএ

Latest articles

হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ভিত্তিহীন ও বাড়াবাড়িপূর্ণ মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতার...

পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিল,...

আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এলএনজি...

মির্জা ফখরুলের জন্য সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয় সংসদ সদস্যদের কাছে...

More like this

হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ভিত্তিহীন ও বাড়াবাড়িপূর্ণ মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতার...

পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অনিয়মের তদন্তসহ চার দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিল,...

আবারও বন্ধ এক্সিলারেটের এলএনজি সরবরাহ, সংকটের শঙ্কা

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এলএনজি...