Homeসর্বশেষবঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার

Published on

spot_img

মৌসুমি নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর সাত জেলেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও তিনজন। পরে তাদেরও জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার আবহাওয়া খারাপ হওয়ায় ঘাটের দিকে ফেরার পথে হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজ তিন জেলের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরও জীবিত উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ১০ জেলে হলেন, মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।

এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জেলেই জীবিত উদ্ধার হয়েছেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রলারটি অন্য একটি ট্রলারের সহায়তায় ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সাজু/নিএ

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this