Homeসর্বশেষশোলাকিয়া ঈদগাহ মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

Published on

spot_img

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছরপূর্তি সামনে রেখে এর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে ১৭ কোটি টাকার সমন্বিত প্রকল্প হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়নকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি ঈদে শোলাকিয়া ঈদগাহে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠে ২০০তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাঠটির সার্বিক সুযোগ-সুবিধা বাড়াতে ১৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রকল্পের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে সরকারি তহবিল থেকে জেলা প্রশাসনের কাছে ইতোমধ্যে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। দ্রুতই মাঠে উন্নয়নকাজ দৃশ্যমান হবে।’

প্রকল্পের আওতায় মাঠের সীমানাপ্রাচীর ও নান্দনিক প্রবেশদ্বার নির্মাণ, আধুনিক ওজুখানা স্থাপন, সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন এবং মাঠের অভ্যন্তরে চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করা হবে। এর পাশাপাশি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের হাঁটাচলার সুযোগও তৈরি হবে বলে জানান প্রধানমন্ত্রী।

শোলাকিয়া মাঠকে সবুজ ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণের ওপরও গুরুত্ব দেন তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি একবার ওমরাহ পালনের সময় আরাফাতের ময়দানে গিয়ে দেখেন, সেখানে ছিল ধূ-ধূ মরুভূমি। তখন তিনি সৌদি আরবের সংশ্লিষ্টদের সেখানে গাছ লাগানোর পরামর্শ দেন। পরে দেশে ফিরে তিনি এক লাখ নিমগাছের চারা পাঠানোর উদ্যোগ নেন। সেই চারার পাশাপাশি আরও অনেক নিমগাছ রোপণ করা হয়। বর্তমানে আরাফাতের ময়দানে এসব নিমগাছের উপস্থিতি রয়েছে। সৌদি আরবের লোকজন এসব নিমগাছকে ‘জিয়াট্রি’ নামে ডাকেন। এরই ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ ময়দানেও ব্যাপকভাবে নিমগাছ রোপণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এতে মাঠটি ছায়ানিবিড় ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আরও বললেন, ‘ভবিষ্যতে এসব নিমগাছ বড় হলে ঈদের সময় লাখো মুসল্লি গাছের ছায়ায় স্বস্তি পাবেন। অন্য সময় শিশু-কিশোররা খেলাধুলা করতে কিংবা মানুষ সকাল-বিকালে হাঁটতে এলে গাছের ছায়ায় শান্তি ও আরাম পাবেন।’

শোলাকিয়া মাঠের ঐতিহ্য রক্ষায় স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘এই মাঠের দীর্ঘ ইতিহাস রয়েছে। মাঠে যেসব গাছ লাগানো হবে, সেগুলো যাতে নষ্ট না হয়, সেদিকেও স্থানীয় মানুষকে দায়িত্ব নিতে হবে। সবাই মিলে ঐতিহাসিক এই মাঠকে সুন্দর রাখতে হবে।’

‘শোলাকিয়া শুধু একটি ঈদগাহ মাঠ নয়, এটি কিশোরগঞ্জের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক স্থান। উন্নয়নকাজের পাশাপাশি এই ঐতিহ্য ধরে রাখাই হবে সবার দায়িত্ব’— যোগ করেন সরকার প্রধান।

পরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

উন্নয়নকাজের উদ্বোধন শেষে উপস্থিত জনতার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাকে একনজর দেখতে শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



কুশল/সাএ

Latest articles

পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার

মানুষের জীবনে কিছু গল্প থাকে, যা শুধু সাফল্যের গল্প নয়; সেগুলো হয়ে ওঠে...

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে...

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময়...

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে...

More like this

পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার

মানুষের জীবনে কিছু গল্প থাকে, যা শুধু সাফল্যের গল্প নয়; সেগুলো হয়ে ওঠে...

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে...

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময়...