Homeসর্বশেষসৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

Published on

spot_img

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি হওয়া প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল এ প্রতিবেদন প্রকাশ করেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই চুক্তি দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একসঙ্গে এগিয়ে আসছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও তারা আরও বাড়াতে পারবে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির আওতায় কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করে যৌথভাবে প্রতিক্রিয়া জানানোর কথা বলা হয়েছে।

চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের পাশাপাশি ন্যাটোর সদস্য তুরস্কও একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও দেশ এই প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিতে পারে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার

মানুষের জীবনে কিছু গল্প থাকে, যা শুধু সাফল্যের গল্প নয়; সেগুলো হয়ে ওঠে...

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে...

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময়...

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে...

More like this